Second Shift

থিংক ইন ফর্মুলাস

বাস্তব ক্যারিয়ারের
জন্য এক্সেল

বেশিরভাগ মানুষ এক্সেল শেখে একই ফর্মুলা বারবার গুগল করে। এই বই শেখায় ফর্মুলায় চিন্তা করতে — যাতে পরের এলোমেলো ফাইলটা সারা বিকেলের কাজ না হয়ে দশ সেকেন্ডের কাজ হয়।

F2
fx
A · RepB · RegionC · Sales
2Nasir AhmedNorth120,000
3Rumana HaqueSouth95,000
4Tanvir IslamNorth75,000
5Shahana KabirEast60,000
6Imran HossainSouth88,000
7ফলাফল

একটি পুরো অধ্যায় ফ্রি পড়ুন এক টাকা খরচের আগেই আসল বইটা দেখে নিন। রেজিস্ট্রেশন লাগবে না, পেমেন্টও না।

ইংরেজি ও বাংলা·কম্প্যানিয়ন ওয়ার্কবুক·৪৯টি এক্সারসাইজ·বিকাশ·নগদ·রকেট

থিংক ইন ফর্মুলাস বইয়ের প্রচ্ছদ — লেখক আহমাদ জাকারিয়া
A1

কাদের জন্য

এক্সেল আপনি ব্যবহার করেন। শুধু নিজের ওপর ভরসাটা এখনও আসেনি।

ইন্টারভিউয়ের অপেক্ষায় থাকা শিক্ষার্থী

যাতে "এক্সেল ভালো পারি" কথাটা বলার সময় সত্যিই বলতে পারেন — আর প্র্যাকটিক্যাল টেস্টে ধরা না পড়েন।

চাকরিজীবী

বেসিক জানেন। তবুও প্রতি তিন মাসে আবার VLOOKUP গুগল করেন। এই বই সেই চক্রটা থামায়।

এলোমেলো এক্সপোর্ট যাদের হাতে পড়ে

মার্জ করা সেল, টেক্সট হিসেবে রাখা তারিখ, চার হাজার সারির CSV — অধ্যায় ৪ আর ৫ শুধু ওই ফাইলটার জন্যই।

B1

ভেতরে কী আছে

১৮টি অধ্যায়, ছয়টি পর্ব, বাড়তি কিছু নেই।

প্রতিটি অধ্যায় একই গঠনে: ফর্মুলা, প্রতিটি অংশের সহজ ব্যাখ্যা, অফিসের বাস্তব পরিস্থিতি, একটি Pro Hack, একটি Watch Out। সব উদাহরণ একই কাল্পনিক কোম্পানির — তাই কিছুই বেশিক্ষণ বিমূর্ত থাকে না।

পর্ব ০

শুরুর কথা

  • Welcome
  • Excel বনাম Google Sheets — পূর্ণ তুলনা

পর্ব ১

যে ভিত্তি এড়ানো যায় না

  • নেভিগেশন ও ফরম্যাটিং
  • Cell Reference ও Named Range
  • এলোমেলো ডেটা পরিষ্কার
  • Text to Columns

পর্ব ২

মূল ফর্মুলা ও ফাংশন

  • Lookup ও Reference
  • Logical ফাংশন
  • Math ও Aggregation
  • Text ফাংশন
  • ১০Date ও Time
  • ১১Dynamic Arrays

পর্ব ৩

অ্যানালাইসিস ও ভিজ্যুয়ালাইজেশন

  • ১২PivotTable রহস্যভেদ
  • ১৩চার্ট ও ড্যাশবোর্ড — যা সত্যিই পড়া হয়

পর্ব ৪

অটোমেশন ও গতি

  • ১৪কীবোর্ড শর্টকাট ও গতির কৌশল
  • ১৫Macros ও Apps Script ১০১

পর্ব ৫

বাস্তব কেস স্টাডি

  • ১৬Raw ডেটা থেকে মাসিক Sales Report
  • ১৭HR Headcount ও Attrition ড্যাশবোর্ড
  • ১৮Product Cost Sheet

শেষ অধ্যায়ের পরেও

২৩ পৃষ্ঠা

বই অধ্যায় ১৮-তে শেষ হয় না।

  • কুইক রেফারেন্স পরিশিষ্ট বইয়ের সব ফাংশন, এক পাতায়।
  • সম্পূর্ণ শর্টকাট লাইব্রেরি যে পাতার স্ক্রিনশট কেউ আর মোছে না।
  • ইন্টারভিউ প্রস্তুতি — সেরা ২০টি প্রশ্ন আগের রাতে একবার চোখ বুলিয়ে নিন।
  • ফর্মুলায় আটকে গেছেন? AI-কে জিজ্ঞেস করুন যাতে সে ঠিক করে দেয় — নিজে থেকে ভুল একটা বানিয়ে না দেয়।
  • আরও অনুশীলনের জন্য ফ্রি রিসোর্স বই শেষ করার পর কোথায় যাবেন।
B2

কম্প্যানিয়ন ওয়ার্কবুক

প্রতিটি উদাহরণ, আগে থেকেই তৈরি।

ষোলোটি ট্যাব — প্রতি অধ্যায়ে একটি, বইয়ের একই ডেটা নিয়ে, আর ফর্মুলাগুলো সেলের ভেতরেই চলছে। যেকোনো উত্তরের ঘরে ক্লিক করে ফর্মুলা বারে দেখে নিন। এটাই আপনার উত্তরপত্র, আবার এটাই আপনার পরীক্ষার জায়গা।

কম্প্যানিয়ন ওয়ার্কবুকের Math & Aggregation ট্যাব, একটি সেলস লেজার ও চলন্ত SUMIFS ফর্মুলাসহ
অধ্যায় ৮-এর ট্যাব — সত্যিকারের একটি লেজার, আর SUMIFS সেলে ফেরত দিচ্ছে ৩৩৩,০০০।
B3

প্র্যাকটিস পোর্টাল

ফর্মুলা পড়া আর ফর্মুলা শেখা এক জিনিস নয়।

তাই বইয়ের সঙ্গে আছে একটি পোর্টাল: ৪৯টি এক্সারসাইজ, সত্যিকারের ডেটা, আর ফর্মুলা আপনাকেই টাইপ করতে হবে। সঙ্গে সঙ্গে যাচাই হয় — ভুল হলে কেন ভুল, সেটাও বলে দেয়।

৩৭ফর্মুলা
এক্সারসাইজ
বহু নির্বাচনী
প্রশ্ন
Drag ও
Lock Reference
লাইভ পিভট
বিল্ডার
প্র্যাকটিস পোর্টাল — একটি অধ্যায়ের এক্সারসাইজ এবং ফর্মুলা টাইপ করার ঘর
পোর্টালটি নিজেই — অধ্যায় বেছে নিন, ফর্মুলা লিখুন, সঙ্গে সঙ্গে যাচাই।
এক্সারসাইজ ৭ক · ফ্রি নমুনা

IF দিয়ে সহজ হ্যাঁ/না

যাদের বিক্রি ২০,০০০-এর বেশি, তারা বোনাস পাবেন। Tasnim (সারি ২)-এর জন্য একটি IF লিখুন, যেটা Bonus অথবা No Bonus দেখাবে।

A · RepB · Sales
2Tasnim23,500
3Faisal15,000
4Nusrat8,200

C1

বান্ডেল

এক দাম। সবকিছু।

"বেসিক বনাম প্রিমিয়াম" বলে কিছু নেই। ওয়ার্কবুক আর প্র্যাকটিস পোর্টালের কথা বইয়ের দুই নম্বর পৃষ্ঠাতেই লেখা আছে — তাই সেগুলো বান্ডেলেই আছে।

৳499 ৳990 লঞ্চ অফার
  • বই — ইংরেজি ও বাংলা দুটি সংস্করণই, বিষয়বস্তু এক। PDF। ১২১ পৃষ্ঠা (বাংলায় ১১৭)।
  • কম্প্যানিয়ন এক্সেল ওয়ার্কবুক প্রতি অধ্যায়ে একটি ট্যাব, একই ডেটা, চলন্ত ফর্মুলা। এটাই আপনার উত্তরপত্র।
  • প্র্যাকটিস পোর্টাল — ৪৯টি এক্সারসাইজ সত্যিকারের ফর্মুলা টাইপ করুন, সঙ্গে সঙ্গে যাচাই। ক্রয়ের কোড দিয়ে আজীবন অ্যাক্সেস।
  • ফ্রি আপডেট ভবিষ্যতের প্রতিটি সংশোধন ইমেইলে চলে আসবে। আবার টাকা দিতে হবে না।
বিকাশ, নগদ বা রকেটে পেমেন্ট করুন

পেমেন্ট নিশ্চিত হওয়ার পর হাতে যাচাই করে পাঠানো হয় — সাধারণত কয়েক ঘণ্টায়, সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে।

C2

পেমেন্ট যেভাবে

৳499 পাঠান, TrxID দিন, ফাইল বুঝে নিন।

হাতে যাচাই করে পাঠানো হয় — সাধারণত কয়েক ঘণ্টায়, সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে।

  1. এই নম্বরে ৳499 পাঠান

    বিকাশ, নগদ বা রকেট অ্যাপে Send Money ব্যবহার করুন।

    বিকাশ 01754926036 নগদ 01754926036 রকেট 01754926036
  2. Transaction ID কপি করুন

    কনফার্মেশন SMS-এ থাকা কোডটি — যেমন 9F7K2LM4XZ

  3. নিচের ফর্মটি পূরণ করুন

    তারপর ইমেইল দেখুন। ফাইল আর প্র্যাকটিস পোর্টালের কোড একসঙ্গেই যাবে।

এই নামটিই আপনার কপিতে ছাপা হবে, তাই যেভাবে চান সেভাবে লিখুন।
এখানেই ফাইল পাঠানো হবে।

সমস্যা হচ্ছে? WhatsApp-এ +880 1895 611269 নম্বরে মেসেজ দিন — একই দিনে সমাধান।

D1

লেখক

আমি এক্সেল ট্রেইনার নই।

আমি Aqua Paints-এ Sales Analyst। তার আগে Daraz Bangladesh-এ Market Intelligence Analyst। এসবের কিছুই কেউ আমাকে বসিয়ে শেখায়নি। শিখেছি কঠিন পথে — রাত জেগে, সকালে ডেডলাইন আর সামনে এমন একটা ফাইল, যেটা কিছুতেই ঠিকমতো চলছিল না।

এই বই ঠিক সেই কারণেই লেখা। এখানকার প্রতিটি ফর্মুলা জায়গা পেয়েছে কারণ সেটা সত্যিকারের একটা সমস্যা মিটিয়েছে — জমা দিতে হবে এমন একটা রিপোর্ট, ভুলভাবে আসা একটা এক্সপোর্ট, কিংবা এমন একটা সংখ্যা যেটার জন্য উপরে কেউ বসে ছিলেন। সিলেবাসে আছে বলে কোনো কিছুই এই বইয়ে ঢোকেনি।

অফিসে ভাঙা স্প্রেডশিটটা যার কাছে পাঠানো হয় — অথবা আপনি সেই মানুষটাই হতে চান — বইটা আপনার জন্যই।

E1

প্রশ্ন

কেনার আগে

কোন সংস্করণটা বেছে নিতে হবে?

কোনোটাই না — দুটিই পাবেন। ইংরেজি ও বাংলা। দুটোরই বিষয়বস্তু এক। যেটায় স্বচ্ছন্দ, সেটাই পড়ুন।

কোন এক্সেল ভার্সন লাগবে?

প্রায় সবকিছুই Excel 2016 এবং তার পরের ভার্সনে, আর Google Sheets-এ চলে। অধ্যায় ১১-এর নতুন ফাংশনগুলো — XLOOKUP, FILTER, UNIQUE, SORT — এর জন্য Microsoft 365 বা Sheets দরকার। বইয়ে যেখানে দরকার সেখানেই বলা আছে।

কার্ডে বা ব্যাংক ট্রান্সফারে পেমেন্ট করা যাবে?

কার্ড চেকআউট এখনও চালু হয়নি — আপাতত বিকাশ, নগদ ও রকেট। তবে ব্যাংক ট্রান্সফার এখনই করা যাবে: WhatsApp-এ নক দিন, অ্যাকাউন্টের তথ্য পাঠিয়ে দেব। দেশের বাইরে থেকে কিনতে চাইলেও একইভাবে WhatsApp-এ নক দিন — ব্যবস্থা হবে।

ফাইল কত দ্রুত পাব?

সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে, সর্বোচ্চ ১২ ঘণ্টা। প্রতিটি পেমেন্ট বিকাশ, নগদ ও রকেটের রেকর্ডের সঙ্গে হাতে মিলিয়ে দেখা হয়।

ফাইল আর প্র্যাকটিস পোর্টাল কীভাবে পাব?

পেমেন্ট নিশ্চিত হলে ইমেইলে আপনার নিজের অ্যাক্সেস কোড পাবেন। ওই একটি কোড দিয়েই ডাউনলোড পেজ আর প্র্যাকটিস পোর্টাল — দুটোই খুলবে, আর কোডটা কাজ করতেই থাকবে। তাই যেকোনো সময় ফিরে এসে অনুশীলন করতে পারবেন।